নেটওয়ার্ক মার্কেটিং শুরুর প্রথম দিকের ১০ টি কাজ | 10 First Steps to Starting a Direct Selling Business

0

নেটওয়ার্ক মার্কেটিং বিজনেস ঠিকঠাক  শুরু করাটা খুবই গুরুত্বপূর্ণ। এই বিজনেস শুরুর প্রথম দিকে  আপনাকে কিছু নিয়ম অবশ্যই মেনে চলতে হবে। এখানে আপনি গুরুত্বপূর্ণ দশটি বিন্দুর কথা জানতে পারবেন যেগুলি নেটওয়ার্ক মার্কেটিং বিজনেসে সফল হওয়ার ক্ষেত্রে আপনাকে পথনির্দেশ করবে।





    ১. আপনার ব্যবসার লক্ষ্য গুলি স্থির করুন

    আপনি আপনার নেটওয়ার্ক মার্কেটিং ব্যবসায় কি অর্জন করতে চান তা সুস্পষ্টভাবে কল্পনা করতে শুরু করুন। যে লক্ষ্যগুলি আপনি ধীরে ধীরে ভুলতে বসেছিলেন সেই লক্ষ্যগুলিকে আবার নতুন করে কল্পনা করুন এবং সেটি খাতায় লিখুন। এই লক্ষ্যগুলি আপনাকে আগামী ভবিষ্যতে আপনার এই ব্যবসায় সফল করতে সাহায্য করবে।

    ২. বিজনেসে আপনি কতটা সময় দেবেন সেটা স্থির করুন

    এই বিজনেস থেকে বড় কিছু পেতে গেলে সময় আপনাকে দিতে হবে। তাই বিজনেস শুরু করার প্রথম তিন মাসে আপনি আপনার নেটওয়ার্ক মার্কেটিং ব্যবসার জন্য কতটা সময় দিতে পারবেন সেটা স্থির করুন। দিন, সপ্তাহ ও মাসে কতটা সময় আপনি দেবেন সেই প্রতিশ্রুতি নিজেকে নিজে করুন।

    ৩. একটি কর্মপরিকল্পনা স্থির করুন

    আপনার লক্ষ্যে পৌঁছাবার জন্য আপনাকে যে পদক্ষেপ গুলি নিতে হবে তার জন্য একটি নির্দিষ্ট ও সঠিক পরিকল্পনা তৈরি করুন। পরিকল্পনাকে তিনটি ধাপে বিভক্ত করুন

    • ক )  ৫ বছরের পরিকল্পনা
    • খ )   ১ বছরের পরিকল্পনা
    • গ )   ১ মাসের পরিকল্পনা

    এই পরিকল্পনা তৈরি করার সময় আপনি আপনার আপলাইন এর সাহায্য নিন।

    "পরিকল্পনা কখনো ফেল হয় না, আমরা পরিকল্পনা করতে ফেল করি।"

     


    ৪. বিশ্বাস রাখুন

     

    "বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর"।

    এই বিজনেসে সফলতা জন্য আপনাকে বিশ্বাস রাখতেই হবে। মূলত যে তিনটি বিষয়ের উপর আপনাকে বিশ্বাস রাখতে হবে সেগুলি হল

    ক ) নিজের উপর বিশ্বাস - নিজের উপর বিশ্বাস রাখুন। আপনি এই বিজনেস করার সঙ্গে যুক্ত হবার যে নির্ণয় নিয়েছেন সেটা একদম ঠিক।ডাইরেক্ট সেলিং বিজনেস এই শতাব্দীর শ্রেষ্ঠ বিজনেস। বিশ্বাস হারাবেন না আগামী পাঁচ বছর এই বিজনেস এর সঙ্গে যুক্ত থাকার মানসিকতা তৈরি করুন।

    খ ) আপলাইনের ওপর - যে ব্যক্তি আপনাকে এই বিজনেসের দিশা দেখিয়েছে ও আপনাকে এই বিজনেসে যুক্ত করেছে তাকে বিশ্বাস করুন। আপনি অবশ্যই জেনে রাখবেন আপনাকে সফল করতে পারলেই আপলাইনের সফলতা আসবে। তাই আপলাইন আপনাকে বিপথে চালনা করবে না ।

    গ ) কোম্পানির উপর - কোম্পানিকে বিশ্বাস করে কোম্পানির নিয়মে আপনি ব্যবসা করতে থাকুন, আপনি অবশ্যই সফল হবেন।

    ৫. ব্যবসার মূল বিষয়গুলোই শিখে নিন

    খুব বড় ইনকাম করার জন্য খুব বড় টিমের প্রয়োজন। বড় টিম তৈরি  করতে হলে ব্যবসাটি তাড়াতাড়ি শিক্ষা নিতে হবে। প্রথমদিকে আপলাইনের সাহায্য নিলেও তাড়াতাড়ি নিজে কাজ করা শুরু করুন। প্ল্যান দেখানো, প্রোডাক্টের ডেমো করা, ফলোআপ ও ক্লোজিং নিজে করুন। আপনার দেখাদেখি আপনার টিমও এই কাজগুলি নিজেরাই করবে।

    ৬. কোম্পানির পণ্যগুলি সম্বন্ধে বিস্তারিত জানুন ও ব্যবহার করুন

    এই বিজনেসের মূল অস্ত্র হলো প্রোডাক্ট। তাই প্রোডাক্টগুলো সম্বন্ধে যত তাড়াতাড়ি সম্ভব জেনে নিন ও ব্যবহার করতে শুরু করুন। ব্যবহারের পর প্রোডাক্টের যে যে গুনগুলি আপনাকে প্রভাবিত করেছে সেইগুলি অন্য মানুষের সঙ্গে শেয়ার করুন।

    ৭. একটি নির্দিষ্ট ক্যালেন্ডার ও ডাইরি ব্যবহার করুন

    এই বিজনেস টি হল মানুষ নিয়ে ব্যবসা। প্রতিটি মানুষের সময়ের গুরুত্ব আপনাকে দিতে হবে। কার সঙ্গে কখন আপনার মিটিং করবেন সেটা ক্যালেন্ডার বা ডায়েরিতে নথিভুক্ত করুন। আপনার ডায়েরি যেন মাসের প্রথম তিন দিনের মধ্যে ভর্তি হয়ে যায় সেদিকে নজর রাখুন। এই ডাইরির মধ্যে মূলত এই ৪টি জিনিস যেন অবশ্যই থাকে

    • ক ) প্ল্যান দেখানোর মিটিং
    • খ ) ফলোআপ মিটিং
    • গ ) ক্লোজিং মিটিং
    • ঘ ) নতুন এসোসিয়েটদের সঙ্গে মিটিং

    ৮.নিয়মিত ব্যবসায়িক ইভেন্টে যোগ দিন

    প্রতি সপ্তাহে নিয়ম করে একটি ব্যবসায়িক ইভেন্টে যোগদান করুন। এখন অনলাইনের যুগে সপ্তাহে কোম্পানি বা আপলাইনের একটি ওয়েবিনার, দিনে একটি অনলাইন মিটিংএ অবশ্যই যোগদান করুন। টিম একটু বড় হলে নিজে অনলাইন মিটিং শুরু করুন ও অংশগ্রহণ করান। কোম্পানির বড় ইভেন্টে টিম নিয়ে অংশগ্রহণ করুন।

    ৯. নতুন টিম মেম্বারদের নিয়ে ওয়েলকাম মিটিং করুন

    সপ্তাহে টিমের মধ্যে যত জন মানুষ যুক্ত হচ্ছে তাদেরকে নিয়ে একসঙ্গে একটি ওয়েলকাম মিটিং করুন। ব্যক্তিগতভাবে তাদের সঙ্গে পরিচিত হন, তাদের এই বিজনেসে আসার কারণ সম্বন্ধে জানুন এবং তাদের স্বপ্নপূরণের জন্য আপনি সবসময় তাদের সঙ্গে আছেন সেটা আশ্বস্ত করুন 

    ১০. এই নটি নিয়ম টিমের মধ্যে ছড়িয়ে দিন 

      এই টি নিয়ম যেগুলি মেনে আপনি নিজে সফল হচ্ছেন, সেগুলি আপনার টিমের মধ্যে শেখান।

     উপসংহার


    এখানে যে দশটি বিন্দু কে নিয়ে আলোচনা করা হলো সেগুলিকে   আপনার এই বিজনেসে কাজে লাগালে আপনি অবশ্যই সফল হবেন। আসুন আমরা সবাই মিলে নেটওয়ার্ক মার্কেটিং বিজনেসকে ভবিষ্যৎ প্রজন্মের জন্য আরো সফল করে তুলি।


    আপনার মনের (FAQs) আসা কিছু প্রশ্ন

    ১.নেটওয়ার্ক মার্কেটিং এ স্পষ্ট লক্ষ্য সেট করা কেন গুরুত্বপূর্ণ?

    একটি স্পষ্ট লক্ষ্যই আপনার জীবনে সফলতা এনে দেবে। তাই এই বিজনেস শুরু করার সময় আপনার একটি সঠিক ও সুস্পষ্ট লক্ষ্য স্থির করা খুবই গুরুত্বপূর্ণ।

    ২. নেটওয়ার্ক মার্কেটিং করার জন্য কি প্রচুর সময়ের প্রয়োজন আছে?

    এই বিজনেস আপনি পার্ট টাইম বা ফুল টাইম করতে পারেন। আপনি যেভাবেই বিজনেস শুরু করুন আপনাকে প্রতিদিন ন্যূনতম কিছু সময় এই বিজনেসের জন্য দিতে হবে। কত সময় দেবেন সেটা আপনার ওপর নির্ভরশীল।

    ৩. নেটওয়ার্ক মার্কেটিং বিজনেসে কি টিম তৈরি করা আবশ্যিক?

    নেটওয়ার্ক মার্কেটিং বিজনেসে আমরা যুক্ত হই তার একমাত্র কারণ হচ্ছে লয়েলটি ইনকাম বা চিরস্থায় ইনকাম করার জন্য। আর এই বিজনেস এর চিরস্থায়ী ইনকাম করতে গেলে আপনার একটি গতিশীল টিমের খুবই প্রয়োজন।



    Post a Comment

    0Comments
    Post a Comment (0)