ডাইরেক্ট সেলিং কি ? | What is Direct Selling?

0
ডাইরেক্ট সেলিং হলো একটি সরাসরি বিক্রয় মডেল যেখানে বিক্রেতারা তাদের প্রোডাক্ট বা পণ্যের প্রচার ও বিক্রয় করেন। একজন এজেন্ট প্রশিক্ষণের পর অন্য এজেন্টকে নিয়োগ ও অনুপ্রাণিত করেন।
 আমরাই মডেলটিকে মাল্টি লেভেল মার্কেটিং বা রেফারেল সেলিম  নামেও বলে থাকি।




 বর্তমানে ডাইরেক্ট সেলিং একটি বহুল প্রচলিত ব্যবসায়িক মডেল। পৃথিবীতে প্রতিবছর কোটি কোটি টাকার প্রোডাক্ট এই বিজনেস মডেলের মাধ্যমে বিক্রীত হয়। ভারতবর্ষে ও এই বিজনেস মডেলটি ২৭ বছর ধরে চলে আসছে।

 "শক্তিশালী নেটওয়ার্ক সহ একজন উদ্যোক্তা (entrepreneur) ঘুমিয়ে থাকা অবস্থাতেও অর্থ উপার্জন করেন"  

 এই ডাইরেক্ট সেলিং বিজনেসে যেখানে একজন কন্সাল্টেন্ট বা এজেন্ট একজন ডিস্ট্রিবিউটার এর মতন স্বাধীনভাবে প্রোডাক্ট বিক্রি করার অনুমতি পান তেমনি উৎসাহিত মানুষকে নিয়ে নিজস্ব সেলফ টিম তৈরি ও পরিচালনা করেন।

 "একটি নেটওয়ার্ক বিজনেস এমন লোকেদের জন্য নিখুঁত ব্যবসা যারা অন্য লোকেদের সাহায্য করতে পছন্দ করেন"          
                                                              - রবার্ট টি কিয়োসাকি

 ডাইরেক্ট সেলিং, ট্রেডিশনাল বিজনেস সিস্টেমের থেকে কেন  আলাদা

 ট্রেডিশনাল বিজনেস সিস্টেমে পণ্য বা প্রডাক্ট সাধারণত খুচরো দোকানের মাধ্যমে বিক্রি করা হয়, কিন্তু ডাইরেক্ট সেলিং সিস্টেমে স্বাধীন পরামর্শদাতা দের দ্বারা পণ্য, প্রস্তুতকারকের কাছ থেকে উপভোক্তার হাতে পৌঁছে যায়।
 এই সিস্টেমে এজেন্টরা তাদের নিজস্ব বিক্রয় থেকে আয়ের পাশাপাশি তাদের দ্বারা নিযুক্ত এজেন্টদের দ্বারা বিক্রি করা পণ্যের উপর কমিশন লাভ করেন। এই সিস্টেমে বিকৃত পণ্যের গুণমান বাজারের অন্যান্য পণ্যের থেকে ভালো।
 আপনি সাধারণ দোকান, সুপার মার্কেট বা ডিপার্টমেন্টাল স্টোর গুলিতে এই পণ্যগুলিকে খুঁজে পাবেন না। এগুলি কেনার একমাত্র উপায় হল সরাসরি একজন এজেন্টের সঙ্গে যোগাযোগ করা।

  ডাইরেক্ট সেলিং বিজনেসের  সুবিধা

১. এই বিজনেস শুরু করার জন্য ন্যূনতম অর্থের প্রয়োজন হয়।
২. আপনি আপনার সময় মত এই বিজনেস টি করতে পারেন।
৩. একটি ভাল সেলস ক্রিম তৈরি করতে পারলে আপনি এখান থেকে প্যাসিভ বা রেসিডিউল  ইনকাম করতে পারেন।
৪. সুনির্দিষ্ট প্রশিক্ষণ এর মাধ্যমে আপনি নিজের পার্সোনালিটি ডেভেলপমেন্ট করতে পারেন।

 ডাইরেক্ট সেলিং বিজনেসের চ্যালেঞ্জ

১. কাস্টমার বেশ তৈরি করা ও এই বিজনেস এর প্রতি উৎসাহিত ব্যক্তি খুঁজে বের করা।
২. এই বিজনেস মডেল সম্বন্ধে ভুল ধারণা বা নেতিবাচক ধারণার সাথে মোকাবিলা করা।
৩. সেলস টিমকে সবসময় উজ্জীবিত রাখা।
৪. বিজনেস এর প্রতি ধারাবাহিকতা বজায় রাখা।

 আপনার মনের (FAQs) আসা কিছু প্রশ্ন

১. ডাইরেক্ট সেলিং এ কিভাবে ইনকাম হয়?

 একজন ডাইরেক্ট সেলার নিজস্ব বিক্রীত পণ্যের ওপর সোজাসুজি আয় করেন এবং নিজের সেলস টিমের বিক্রীত পণ্যের ওপর কমিশন পান। অর্থের সাথে সাথে এখানে বোনাস ও বিদেশ ভ্রমণেরও সুযোগ থাকে।

২. ডাইরেক্ট সেলিং এ মূলত কি ধরনের প্রোডাক্ট বা পরিষেবা বিক্রয় করা হয়?

 স্বাস্থ্য এবং সুস্থতা ( হেল্থ এন্ড ওয়েলনেস ), সৌন্দর্য এবং ত্বকের যত্ন( বিউটি এন্ড স্কিন কেয়ার ), গৃহস্থালী পণ্য ( হাউজহোল্ড প্রোডাক্ট ), পুষ্টিকর  সম্পূরক খাদ্য( নিউটিশনাল সাপ্লিমেন্ট ) জাতীয় প্রোডাক্ট বিক্রীত হয়।

৩. এই ধরনের বিজনেস এ যুক্ত হওয়ার জন্য কি ধরনের শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন হয়?

 ডাইরেক্ট সেলিং বিজনেসে যুক্ত হবার জন্য মূলত কোন শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন হয় না।







Post a Comment

0Comments
Post a Comment (0)