ভারতবর্ষের শীর্ষ ১০ টি ডাইরেক্ট সেলিং কোম্পানি | Top 10 Direct-Selling Companies in India 2023

0
আমার ব্লগে স্বাগতম, আজ আমি আপনাদের সাথে যে বিষয়ে আলোচনা করব সেটা খুবই গুরুত্বপূর্ণ। আমরা যারা ডাইরেক্ট সেলিং সম্বন্ধে সচেতন তারা প্রায়শই এটা জানতে চাই ভারতবর্ষের যে কোম্পানিগুলি ডাইরেক্ট সেলিং নিয়ে কাজ করছে তাদের মধ্যে কোন কোম্পানিগুলি প্রথম দশের মধ্যে আছে।
 আজকের এই আলোচনায়  আপনারা সম্পূর্ণভাবে সেই ১০ টি কোম্পানি সম্বন্ধে বিস্তারিত তথ্যপেয়ে যাবেন।

 এই কোম্পানিগুলো শুধুমাত্র পণ্য এবং পরিষেবা বাজারজাত করার পদ্ধতিতে বপ্লবিক পরিবর্তন এনেছে তাই নয়, অগণিত মানুষকে ব্যক্তিগত অর্থনৈতিক উন্নতির মাধ্যমে সমাজ ও দেশের অর্থনৈতিক উন্নতিতে উল্লেখযোগ্য অবদান রেখেছে।




 ভারতবর্ষের শীর্ষ ১০ টি ডাইরেক্ট সেলিং কোম্পানি


    ১.   অ্যামওয়ে   ( AMWAY )

    অ্যামওয়ে হল একটি বহুজাতিক সরাসরি বিপণন কোম্পানি যা ৯ সেপ্টেম্বর,১৯৫৯ সালে প্রতিষ্ঠিত হয়েছিল। কোম্পানিটি জে ভ্যান আন্ডেল এবং রিচার্ড ডিভোস দাঁড়া মার্কিন যুক্তরাষ্ট্রের অ্যাডা মেচিগানে প্রতিষ্ঠিত হয়েছিল। অ্যামওয়ে খুব দ্রুত ডাইরেক্ট সেলিং বা মাল্টি লেভেল মার্কেটিং শিল্পে অগ্রগামী হিসেবে পরিচিতি লাভ করে। বিভিন্ন বিভাগের প্রায় দেড়শ উন্নত মানের পণ্য বাজারে নিয়ে এসেছে, যার মধ্যে স্বাস্থ্য সৌন্দর্য এবং ওয়েলনেস খুবই গুরুত্বপূর্ণ।
     বছরের পর বছর ধরে, এম ওয়ে বিশ্ব ব্যাপি তার উপস্থিতি প্রসারিত করেছে। ১০০ র বেশি দেশ ও অঞ্চলে এমেয়ে কাজ করছে এবং এটি বিশ্বের বৃহত্তম সরাসরি বিক্রয়কারী কোম্পানি।

     বহুল প্রচলিত ব্যান্ড
    •    নিউট্রিলাইট
    •    আর্টিস্টি
    •    গ্লিস্টার
    •    স্যাটনিক
    •    আটমোস্ফিয়ার
    •    এমওয়ে কুইন
    •    পার্সনা
    •     Xs
    •    অ্যাটিটিউড

    ওয়েবসাইট: www.amway.in

    ২.   মোদিকেয়ার   ( MODICARE )


     মোদিকেয়ার লিমিটেড ডাইরেক্ট সেলিং বা মাল্টি লেভেল মার্কেটিং এর ক্ষেত্রে একটি ভারতীয় কোম্পানি হিসেবে উল্লেখযোগ্য নাম। ১৪ মার্চ,১৯৯৬ ছালে একজন দক্ষ উদ্যোক্তা ( ) সমীর মোদির হাত ধরে মোদি কেয়ার  প্রতিষ্ঠিত হয়েছিল। মোদিকেয়ার লিমিটেডের সদর দপ্তর ভারতের নয়া দিল্লিতে অবস্থিত এবং এটি দেশের শীর্ষস্থানীয় ডাইরেক্ট সেলিং কোম্পানিগুলির মধ্যে একটি।

     "সোচ বদলো, খুদ কো বদলো, দুনিয়া বদলো "
                                          সমীর মোদি
     
    মোদিকেয়ারের সারা ভারতবর্ষ জুড়ে একটি শক্তিশালী নেটওয়ার্ক ও বেশ কিছু রয়েল কাস্টমার বেশ আছে। গুণমান,উদ্ভাবন এবং নৈতিক ব্যবসায়ীক অনুশীলনের প্রতি কোম্পানির প্রতিশ্রুতি এই কোম্পানিটিকে আজ ভারতবর্ষের ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রির একটি উল্লেখযোগ্য ব্র্যান্ড হিসেবে প্রতিষ্ঠিত করেছে।

     বহুল প্রচলিত ব্র্যান্ড
    •    ওয়েল
    •    শ্লোকা
    •    ভেলোসিটি
    •    ফ্রুট অফ দা আর্থ
    •    আরবান কালার
    •    স্যালন
    •    ওয়াশমেট
    •    ফ্রেস মোমেন্ট
    •    আমলি

    ওয়েবসাইট:  www.modicare.com

    ৩.  অরিফ্লেম   (ORIFLAME)

     ওরিফ্লেম হলো একটি সৌন্দর্য এবং প্রসাধনী সংস্থা যা ১৯৬৭ সালে দুই ভাই জোনাস এবং রবাট এফ জোচনিক দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল। কোম্পানিটির সুইডেনের স্টকহোমএ প্রতিষ্ঠিত হয়েছিল এবং তখন থেকে বিশ্বের অনেক দেশে তার উপস্থিতি প্রসারিত করেছে। উচ্চমানের স্কিন কেয়ার মেকআপ সুগন্ধি এবং সুস্থতা পণ্যের এক বিস্তৃত পরিসর রয়েছে ওরিফ্লেম এর কাছে।
     ওরিফ্লেম তার উদ্ভাবনী ফর্মেশন ও সৌন্দর্যের মাধ্যমে মানুষের জীবনকে উন্নত করার প্রতিশ্রুতির জন্য পৃথিবীতে বিখ্যাত।

     বহুল প্রচলিত ব্র্যান্ড
    •      নোভেজ
    •      অপটিমেল
    •      লাভ নেচার
    •      পিওর স্কিন
    •      দা ওয়ান
    •      হেয়ার এক্স
    •      মিল্ক এন্ড হানি রোজ
    •      জি(য়ারদানি)
    •      নর্থ ফর ম্যান

    ওয়েবসাইট:  www.oriflame.com

    ৪.   ভেস্টিজ   ( VESTIGE )


     ভেস্টিজ  হলো ডাইরেক্ট সেলিং এর বিখ্যাত কোম্পানি।২ সেপ্টেম্বর,২০০৪ সালে প্রতিষ্ঠিত হয়েছিল। এই গৌতম বালি,  দীপক সুদ ও কানওআর বীর সিং দাদা ভারতবর্ষের নয়া দিল্লিতে  প্রতিষ্ঠিত হয়েছিল। ভেস্টিজ এখন একটি গ্লোবাল এন্টারপ্রাইজে পরিণত হয়েছে, একাধিক দেশে কাজ করছে এবং বিশ্বব্যাপী লক্ষ লক্ষ গ্রাহকদের সেবা দিচ্ছে।
     কোম্পানিটি তার উচ্চমানের স্বাস্থ্য, ব্যক্তিগত যত্ন এবং পুষ্টিকর পণ্যের মাধ্যমে পৃথিবীর বিভিন্ন দেশে কাজ করছে। উদ্ভাবন, সততা এবং গ্রাহক সন্তুষ্টির  প্রতিশ্রুতি সহ, তার গ্রাহকদের স্বাস্থ্যকর এবং আরো পরিপূর্ণ জীবন যাপনের ক্ষমতা প্রদান করে চলেছে।

     বহুল প্রচলিত ব্র্যান্ড
    •    ভেস্টিজ প্রাইম
    •    অ্যাসিওর
    •    ডেন্টাসিওর
    •    এগ্রি৮২
    •    ইনভিগো
    •    এনার্ভা
    •    ডিউ গার্ডেন
    •    জেটা

    ওয়েবসাইট:  www.myvestige.com


    ৫.   হারবালাইফ   ( HERBALIFE )

       হারবালাইফ একটি সুপরিচিত বিশ্বব্যাপী পুষ্টি সংস্থা যা ১৯৮০ সালে প্রতিষ্ঠিত হয়েছিল।এটি মার্কিন যুক্তরাষ্ট্রের একজন উদ্যোক্তা (entrepreneur ) মার্ক হিউজ দ্বারা প্রতিষ্ঠিত। কোম্পানির সদর দপ্তর লস এঞ্জেলাস, ক্যালিফোর্নিয়ায় অবস্থিত। হারবালাইফ পুষ্টি, ওজন ব্যবস্থাপনা এবং ব্যক্তিগত যত্নের উপর দৃষ্টি দেখে বিভিন্ন পর্ণ সরবরাহ করে।
     বছরের পর বছর ধরে হারবালাইফ স্বাস্থ্য ও সুস্থতা শিল্পে একটি বিশিষ্ট খেলোয়াড়ে পরিণত হয়েছে। বিশ্ব ব্যাপী অসংখ্য দেশে স্বাধীন পরিবেশকদের একটি নেটওয়ার্ক হারবালাইফের সঙ্গে যুক্ত। তাদের লক্ষ্য হলো উচ্চমানের পুষ্টিপণ্য সরবরাহ করে স্বাস্থ্যকর এবং সক্রিয় জীবনধারার প্রচার করে ব্যক্তিদের সামগ্রিক উন্নতি করা।

     বহুল প্রচলিত ব্যান্ড
    •      ফর্মুলা ১
    •      হারবালাইফ ২৪

    ওয়েবসাইট:   www.herbalife.co.in

    ৬.  এভন   ( AVON )

      এভন একটি বিখ্যাত সৌন্দর্য , ব্যক্তিগত যত্ন সংস্থা যেটি ১৮৮৬ সালে ডেভিড এইচ. মেকানেল দ্বারা  ক্যালিফোর্নিয়া পারফিউম কোম্পানি নামে   মার্কিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটিতে প্রতিষ্ঠিত হয়েছিল। ডেভিড এইচ মেকানাল গ্রাহকদের সরাসরি উচ্চ মানের সুগন্ধি সরবরাহ করার জন্য কোম্পানিটি শুরু করেছিলেন।

     বহুল প্রচলিত ব্র্যান্ড
    •     অনিউ
    •     ডিস্টিলারি
    •     হার স্টোরি
    •     সেগনো
    •     মাস্ক মেরিন
    •    এনকান্টি
    •    স্কিন সো সফ্ট
    •    বিউটি +
    •    এভন ইভা

    ওয়েবসাইট:   www.avon.co.in

    ৭.   ফরএভার লিভিং   ( FOREVER LIVING )

     ফরএভার লিভিং হল একটি বিখ্যাত স্বাস্থ্য এবং সুস্থতা সংস্থা যা ১ জানুয়ারি ১৯৭৮ সালে প্রতিষ্ঠিত হয়েছিল। সংস্থাটি প্রতিষ্ঠা করেছিলেন  রেক্স মাউঘান। ফরএভার লিভিং মার্কিন যুক্তরাষ্ট্রের অ্যারিজোনা, স্কটসডেল থেকে শুরু করে আজ বিশ্ব ব্যাপী এর উপস্থিতি। উচ্চমানের এলোভেরা ভিত্তিক পণ্য সরবরাহ করার প্রতিশ্রুতি সহ, পরেরবার লিভিং এই শিল্পে একটি বিশ্বস্ত নাম হয়ে উঠেছে, যা সৌন্দর্য এবং সুস্থতার সমাধানের  বিভিন্ন পণ্য সরবরাহ করে।

     বহুল প্রচলিত ব্র্যান্ড
    •     অ্যালোভেরা জেল
    •     আর্কটিক সি
    •     বি হানি

    ওয়েবসাইট:  www.foreverliving.com

    ৮.   আইএমসি   ( IMC )

     ২০০৭ সালে, দুজন উৎসাহী ব্যক্তি ডক্টর অশোক ভাটিয়া এবং সত্যেন ভাটিয়া একটি উন্নত বিশ্ব তৈরি করার দিকে যাত্রা শুরু করেন। আইএমসি একটি ডাইরেক্ট সেলিং কোম্পানি যেটি জৈব আয়ুর্বেদিক ভেষজ, স্বাস্থ্য, সৌন্দর্য এবং ব্যক্তিগত যত্নের পণ্য নিয়ে কাজ করে।

    ওয়েবসাইট:  www.imcbusiness.com

    ৯.   ৪লাইফ   ( 4LIFE )

    ৪লাইভ একটি স্বাস্থ্য এবং সুস্থতা কোম্পানির যেটি ১৩ই সেপ্টেম্বর, ১৯৯৮ সালে প্রতিষ্ঠিত হয়েছিল। একটি স্বাস্থ্যকর জীবনধারা পাবার জন্য কিছু উদ্ভাবনী পণ্য সরবরাহের দৃষ্টিভঙ্গি নিয়ে ডেভিড এবং বিয়াংকা লিশন বি এই কোম্পানিটি তৈরি করেছিলেন মার্কিন যুক্তরাষ্ট্রে।

     বৈজ্ঞানিক গবেষণা এবং মানসম্পন্ন উৎপাদনের উপর জোর দিয়ে ৪লাইফ সর্বোত্তম স্বাস্থ্য এবং সুস্থতার প্রচার করে ও মানুষের কাছে উন্নত মানের প্রোডাক্ট পৌঁছে দেয়।

    ওয়েবসাইট:  https://india.4life.com/

    ১০.  টুপারওয়্যার   ( TUPPERWARE )

     টুপারওয়্যার হলো একটি গৃহস্থালি ব্র্যান্ড যা খাদ্য সংরক্ষণের পাত্রে ও রান্নাঘরের সামগ্রীতে বিশেষভাবে পরিচিত। ১৯৪৬ সালে  আমেরিকান উদ্যোক্তা (entrepreneur) আর্ল টুপার বায়ুরোধী ও প্লাস্টিকের পাত্রের প্রবর্তন করে খাদ্য সঞ্চয় স্থানে বিপ্লব ঘটিয়েছিলেন যা খাবার কে দীর্ঘ সময়ের জন্য তাজা রাখে।
     তার উদ্ভাবনী পণ্য  গুণমান  ও ব্যবহারের সুবিধার জন্য দ্রুত মানুষের কাছে গ্রহণযোগ্যতা অর্জন করে। আজ পেপার ওয়ার্ক পণ্যগুলি বিশ্বব্যাপী বিক্রীত হয়।

    ওয়েবসাইট:  www.tupperwareindia.com

     উপসংহার

     ভারতের ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রি বছরের বছর ধরে অসাধারণ বৃদ্ধি এবং সাফল্যের সাক্ষী বহন করে আসছে। এই কোম্পানিগুলি লক্ষ লক্ষ ব্যক্তিকে তাদের আয়ের সুযোগ করে দিয়েছে এবং উপভোক্তাদের কাছে উচ্চমানের পণ্য সরবরাহ করে ভারতীয় অর্থনীতিতে উল্লেখযোগ্য অবদান রেখেছে।


     আপনার মনের (FAQs) আসা কিছু প্রশ্ন

    ১.  কোন বিষয়গুলি ডাইরেক্ট সেলিং কোম্পানিগুলির র‌্যাঙ্কিং  নির্ধারণ করে?
     ডাইরেক্ট সেলিং কোম্পানিগুলির র‌্যাঙ্কিং বিভিন্ন কারণে তারা প্রভাবিত হতে পারে, যার মধ্যে বিক্রয়ের পরিমাণ, রাজস্ব, বাজারের ভাগ, পণ্যের পরিসর, গ্রাহক সন্তুষ্টি, ব্যবসার বৃদ্ধি বিশেষভাবে বিবেচনা করা হয়।

    ২. ডাইরেক্ট সেলিং কোম্পানি গুলি কি এবং তারা ভারতে কিভাবে কাজ করে?
     ভারতে ডাইরেক্ট সেলিং কোম্পানিগুলো হল এমন কতকগুলি সংস্থা যারা স্বাধীনভাবে তাদের প্রতিনিধিদের মাধ্যমে গ্রাহকদের কাছে সরাসরি পণ্য বা পরিষেবা বিক্রয় করে।

    ৩.  ভারতে  ডাইরেক্ট সেলিং কোম্পানি গুলি কি বৈধ?
     বেশিরভাগ ডাইরেক্ট সেলিং কোম্পানিগুলি ভারত সরকারের উপভোক্তা বিষয়ক মন্ত্রক দ্বারা নিয়ন্ত্রিত।















    Post a Comment

    0Comments
    Post a Comment (0)